যশোরে চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী শিলি বেগমকে (৪০) আবারো আটক করেছে পুলিশ । শিলি শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার কয়লাপট্টি রাজা বরদাকান্ত রোড়ের সোহরাব ওরেপে ছোটর স্ত্রী।
যশোর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মানিরুজ্জামান জানান, শিলি বেগম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী সে অত্যন্ত গোপনে মাদক বিক্রি করে থাকে। নারীকে আটক করা যায় না । গত বুধবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্বারকরা হয়। তিনি আরো জানান , এর আগেও শিলি বেগম আটক হয়েছিল মাদকসহ। সে জেল থেকে জামিনে মুক্তি পেয়ে ফের এই কারবারের সাথে যুক্ত হয়। অপরদিকে একই অধিদফতরের উপপরিদর্শক আকবর আলী বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চুড়ামনকাটি এলাকার হঠাৎপাড়ার বাড়ি থেকে আড়াইশ গ্রাম গাঁজাসহ আলম মন্ডল (৪০) নামে এক যুবককে আটক করেন। তিনি ওই এলাকার শামছুদ্দিন মন্ডলের ছেলে।

No comments:
Post a Comment