কারিগরি ত্রুটির কারণে সারা দেশের মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ - যশোরের কাগজ

Breaking

JESSORE WEATHER

Post Top Ad

Post Top Ad

Friday, 15 October 2021

কারিগরি ত্রুটির কারণে সারা দেশের মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ

 


কারিগরি ত্রুটির কারণে সারা দেশের সব মোবাইল অপারেটরের ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

শুক্রবার (১৫ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে তারা।

এরআগে হঠাৎ করেই বৃহস্পতিবার মধ্যরাত থেকে দেশের প্রায় সব জেলায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধের খবর পাওয়ার যায়। তবে হঠাৎ সেবা বন্ধের বিষয়টি নিয়ে অপারেটরাও পরিষ্কার করে কিছু জানাতে পারেননি। বিষয়টি নিয়ে বাংলালিংকের কল সেন্টারে যোগাযোগ করা হলে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের এক নির্দেশে তারা বেশ কয়েকটি জেলায় মোবাইল ইন্টারনেট বন্ধ রেখেছেন বলে জানায়।
 
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোবাইল ফোনের থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ থাকবে বলেও জানানো হয়। তবে নির্দিষ্ট করে জেলাগুলোর নাম জানাতে পারেননি তারা।

No comments:

Post a Comment

Post Top Ad