খড়কির বহুল সমালোচিত বর্ষণ ছুরিকাহত - যশোরের কাগজ

Breaking

JESSORE WEATHER

Post Top Ad

Post Top Ad

Saturday, 16 October 2021

খড়কির বহুল সমালোচিত বর্ষণ ছুরিকাহত

 


যশোরের খড়কীর বহুলোচিত তৌফিক রাব্বি বর্ষণকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা করেছে সন্ত্রাসীরা । শনিবার সন্ধ্যায় যশোর জিলা স্কুল মোড়ে চিহ্নিতরা তাকে হত্যা চেষ্টা চালায়। বর্ষণ খড়কীর কলাবাগান পাড়ার মৃত আবুল হোসেনে ছেলে ।

বর্ষণকে ছুরিকাঘাতের ঘটনায় ওই এলাকায় তুমুল হৈচৈ শুরু হয়েছে।
কয়েক বছর আগে চাঁদাবাজিসহ সন্ত্রাসী নানা কর্মকান্ডে কঠোর সমালোচনায় আসে খড়কির কলাবাগান পাড়ার মৃত আবুল হোসেনে ছেলে বর্ষণ।

সম্প্রতি ওই এলাকায় তার নাম শেখ তৌফিক রাব্বী বর্ষণ লেখা পোস্টার দেয়ালে দেয়ালে দেখা যায়। পোস্টারে লেখা হয় রাত ১১ টার পরে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হবেন না। আদেশ ক্রমে শেখ তৌফিক রাব্বী বর্ষণ। পোস্টারটি সবার দৃষ্টিগোচর হলে হৈচৈ শুরু হয়।


এদিকে তার নিজ এলাকা ও ষষ্টিতলাপাড়া এলাকায় নানা অপতৎপরতার কারণে তার নতুন প্রতিপক্ষ তৈরি হয়। একটি গোয়েন্দা সংস্থা জানায় ওই এলাকার নব্য একটি গ্রুপের সাথে তার দ্বন্দ্ব শুরু হয়। এক পর্যায়ে ১৬ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬ টায় বর্ষনকে (৩২) জেলা স্কুল বটতলা মোড়ে পেয়ে ছুরিকাঘাত করে ওই গ্রুপের লোকজন। ষষ্টিতলা পাড়ার নিশান (২৫) ও প্রামানিক (৩২) তাকে এলোপাতাড়ি চাকু দিয়ে আঘাত করে। তারা বর্ষণের বাম পায়ের রানের পেছনে দুই টা স্টেপ করে, দুই হাতে দুইটা ও মাজার উপরে আঘাত করে। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।


এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানিয়েছেন ছুরিকাঘাত ঘটনাটি তিনি জেনেছেন। থানা পুলিশ বিষয়টির ব্যাপারে খোঁজ খবর নেয়া শুরু করেছে। ঘটনাস্থল পরিদর্শন করাসহ ভুক্তভোগীর সাথে কথা বলেছে।

No comments:

Post a Comment

Post Top Ad