শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করা ওই তিন যাত্রীর কাছে টিকিট দেখতে চাইলে তাঁরা রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দেন। পরে তাঁদের এসি কামরা থেকে শোভন কামরার টিকিট দেওয়া হয়। এই অপরাধেই আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
তখন টিটিই তাঁদের জরিমানা ও সুলভের ভাড়া বাবদ মোট ১ হাজার ৫০ টাকা নিয়ে এসি কামরা ছাড়তে বলেন। বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে ওই তিন যাত্রীর কথা–কাটাকাটি হয়। এরপর তাঁরা এসি কামরা ছেড়ে শোভন কামরাতেই ঢাকায় পৌঁছান। কিছুক্ষণ পরই মুঠোফোনে টিটিইকে সাময়িক বরখাস্তের কথা জানানো হয়।
তিনি আরও বলেন, তাঁকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হচ্ছে। যথাযথ জবাব দিতে পারলে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হতে পারে।
তবে টিটিই শফিকুল ইসলাম বলেছেন, তিনি ওই তিন যাত্রীর সঙ্গে কোনো অশোভন আচরণ করেননি।
অনলাইন ডেস্ক


No comments:
Post a Comment