সোনাগাজী পৌর শহরের কলেজ রোড়স্থ একটি বাসা থেকে প্রবাসী পরিবারের স্বর্ণের আংটি চুরি হয়ে যাওয়ার পর নিজ বিচক্ষণতা দিয়ে স্বর্ণ
উদ্ধার করে দিয়ে প্রশংসা কুড়িয়েছেন পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন খাঁন মিশুক।
স্থানীয় বাসিন্দা, প্রবাসী পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, কিছুদিন পূর্বে কলেজ রোড়স্থ সামছু মিয়া কটেজের তৃতীয় তলায় ভাড়া বাসায় থাকা প্রবাসী পরিবারে স্বর্ণের রিং সহ কিছু জিনিসপত্র হারিয়ে যায়। বাসার নির্দিষ্ট স্থানে রাখার পাত্র থাকলেও স্বর্ণ পাওয়া যাচ্ছেনা। এতে তাদের সন্দেহ হয় কাজের বুয়ার প্রতি। তারা কাজের বুয়াকে বললেও স্বীকার করেনি। এরপর প্রবাসীর স্ত্রী তার বোনের ছেলে শহিদুল্যাহ লিজনকে জানানে লিজন পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মিশুককে জানায়। তারপর মিশুক সহ ছাত্রলীগের কয়েকজন আসে। বারবার জিজ্ঞেস করলেও কাজের বুয়া স্বীকার না দেয়ায়। কৌশলে তার ছোট ছেলে দিয়ে তথ্য আদায় করে। কাজের বুয়ার ছেলের তথ্য মতে তাদের ভাড়া বাসায় যায় মিশুক সহ অন্যরা। সেখানে গিয়ে স্বর্ণ না পেলেও টাকা পাওয়া যায়। সেগুলো নিয়ে তারা বাসায় চলে আসে। এসময় কাজের বুয়াকে বারবার জিজ্ঞেস করলেও সে বাসায় অন্য কোনো টাকা নেই এবং কোনো রকমে সংসার চালাচ্ছে বলে কান্নাকাটি করে। তখন মিশুক টাকা গুলো নিয়ে তাকে বলে তোমার বাসায় পাওয়া এগুলো কিসের টাকা। অবশেষে স্বীকার করে কিস্তির টাকা সহ অনেকের পাওনা টাকা দিতে না পারায় একাজ করেছে। স্বর্ণ গুলো চুরি করে নিয়ে সোনাগাজীর একটি দোকানে বিক্রি করে টাকা গুলো বাসায় রেখেছে। পরে তারা টাকা গুলো নিয়ে দোকানে গিয়ে ফেরত দিয়ে স্বর্ণ নিয়ে প্রবাসীর স্ত্রীকে দেয়। এসময় প্রবাসীর স্ত্রী কাজের মহিলাকে আরো কঠিন শাস্তি দিতে আইনের সোপর্দ করতে চাইলে জীবনে এমন কাজ করবে বললে মিশুকের অনুরোধে তাকে ছেড়ে দেয়া হয়।
শহিদুল্যাহ লিজন বলেন, আমার খালমনির পছন্দের আংটি সহ কিছু জিনিস না পাওয়ায় আমাকে কল করে জানায়। এতে বাসায় কাজের জন্য রাখা মহিলাকে সন্দেহ হলে আমি মিশুক ভাইকে জানায়৷ তারা এসে যেভাবে স্বর্ণ উদ্ধার করে দিলো সত্যিই প্রশংসার দাবিদার। আমার খালামনি সহ আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সাখাওয়াত হোসেন খাঁন মিশুক বলেন, সহপাঠীরা সবসময় প্রয়োজনে আমাকে স্বরণ করে তাদের পাশে থাকতে পেরেই আমি আনন্দিত। বাংলাদেশ ছাত্রলীগের ঐতিহ্যবাহী একটি সংগঠন। সংগঠনের ক্ষুদ্র একজন কর্মী হতে পেরে আমি গর্বিত।
এছাড়াও শুধু প্রবাসীর স্ত্রী স্বর্ণ উদ্ধার নয়, যে কোনো সময় যেকোনো প্রয়োজনে সবার পাশে থাকার চেষ্টা করে থাকি। এসময় সে সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেন।


No comments:
Post a Comment