যশোরে করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু - যশোরের কাগজ

Breaking

JESSORE WEATHER

Post Top Ad

Post Top Ad

Sunday, 30 January 2022

যশোরে করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু

 


গত ২৪ ঘণ্টায় যশোরে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ শতাংশ।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে জানানো হয়, যশোরের ২৭৬ জনের নমুনা পরীক্ষায় ১০০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন অফিসের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১৫৩ জনের মধ্যে ৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালের ইয়েলো জোনে চিকিৎসাধীন অবস্থায় যশোরের দুজন পুরুষ, যাদের বয়স যথাক্রমে ৭০ ও ৫০ বছর এবং ঝিনাইদহের একজন নারী যার বয়স ৬০ বছর মোট তিনজনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম জানান, জেনারেল হাসপাতালের রেড জোনে ১৯ জন ও ইয়েলো জোনে ২৩ জন চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় করোনা সাসপেক্টেড তিনজন মারা গেছেন।

No comments:

Post a Comment

Post Top Ad