পৌরসভা শ্রমিকদের বিক্ষোভ মিছিল - যশোরের কাগজ

Breaking

JESSORE WEATHER

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 December 2021

পৌরসভা শ্রমিকদের বিক্ষোভ মিছিল

 


যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের দ্রব্যমূল্যের সাথে সঙ্গতি রেখে মুজরি বৃদ্ধি, গৃহস্থালী বর্জ্য ব্যবস্থাপনা কাজে এনজিওদের অনুপ্রবেশ বন্ধ, এ কাজে অহরিজনদের নিয়োগ বাতিল, ছাটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। বুধবার বেলা ১২টায় তারা এ কর্মসূচি পালন করে।

এতে প্রধান অতিথি ছিলেন ট্রেড ইউনিয়ন সংঘ যশোরের সভাপতি আশুতোষ বিশ্বাস। বক্তৃতা করেন সংগঠনের সহসভাপতি মন্টু বিশ্বাস, কমল বিশ্বাস, সাধারণ সম্পাদক হীরণ লাল সরকার, সাধন বিশ্বাস, দেবলিয়া হরিজন প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মতিলাল হরিজন। 

No comments:

Post a Comment

Post Top Ad