বুধবার যশোরে সেরা করদাতা সম্মাননা প্রদান করা হয়েছে। বেলা ১১ টায় কর কমিশন কার্যালয় যশোরে এক অনুষ্ঠানের মাধ্যমে সেরা সাতজন করদাতাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর অঞ্চল খুলনার যুগ্ম কর কমিশনার মোহাম্মদ তারিক ইকবাল।
সেরা করদাতাদের মধ্যে দীর্ঘ সময় কর প্রদানকারী হিসেবে আব্দুল্লাহিল কাফী ও এস.এম লুৎফর রহমান, সর্বোচ্চ মহিলা করদাতা হিসেবে মমতাজ বেগম, সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে আবু নাসের সরকার, আনছারী হোসেন ও উম্মে আইমান এবং তরুণ করদাতা হিসেবে তৌফিকুর রহমানকে সম্মাননা দেয়া হয়েছে।
যশোর সার্কেলের উপ কর কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ঝিকরগাছার সহকারী কর কমিশনার মইনুল হোসেন, সহকারী কর কমিশনার মিলন কুমার মৌলিক, যশোর ট্যাক্সেস বারের সভাপতি জহুর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী সাদাত হাসান শাহরিয়ার প্রমুখ।
বক্তারা বলেন, দেশে বর্তমানে উন্নয়নের যে ধারা তা আমাদের টাকার অংশ। নিয়মিত কর প্রদান করে দেশকে এগিয়ে নিতে হবে। প্রতিদিন যে কর সংযোজন হচ্ছে তা ব্যক্তিকে পরিবার, সমাজ ও রাষ্ট্রে সম্মানিত করে। তারা আরও বলেন, রাজস্ব দেশের অক্সিজেন। দেশকে সচল রাখতে এই অক্সিজেনের যোগান দিতে হবে।
এ কারণে বাড়াতে হবে করদাতার সংখ্যা অনুষ্ঠানে সেরা করদাতারা তাদের অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠান পরিচালনা করেন কর পরিদর্শক (যশোর) অনিমেষ কুমার রায়।

No comments:
Post a Comment