ডিসেম্বরের মধ্যে যশোর ও ঝিনাইদহের চারটি ফুল বিপণন কেন্দ্র চালু সুবিধা পাবেন ৮ হাজার চাষি - যশোরের কাগজ

Breaking

JESSORE WEATHER

Post Top Ad

Post Top Ad

Sunday, 7 November 2021

ডিসেম্বরের মধ্যে যশোর ও ঝিনাইদহের চারটি ফুল বিপণন কেন্দ্র চালু সুবিধা পাবেন ৮ হাজার চাষি

 


আগামী ডিসেম্বর মাসের মধ্যে যশোর ও ঝিনাইদহের চারটি ফুল বিপণন কেন্দ্র চালুর চেষ্টা করছে কৃষি মন্ত্রণালয়। এই চারটি কেন্দ্র চালু হলে এই অঞ্চলের আট হাজারের মতো ফুল চাষি উপকৃত হবেন। 


ডিসেম্বরে খেত থেকে তোলা ফুল চাষিরা যাতে এসব কেন্দ্রে বিক্রি করতে পারেন সেই লক্ষ্যে যত চেষ্টা। ফুল বিপণন কেন্দ্রে চাষিরা তাদের ঘাম ঝরানো পণ্য বিক্রি করতে পারলে অনেক ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন। রোদে পুড়ে ফুলের মারাত্মক কোনো ক্ষতি হবে না। নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে অনেক ফুল।
ফুল বিপণন কেন্দ্র নির্মাণের সর্বশেষ অবস্থা জানতে কৃষি মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি টিম শনিবার যশোর ও ঝিনাইদহের চারটি ফুল বিপণন কেন্দ্র পরিদর্শন করেছে। যশোরে ফুল বিপণন কেন্দ্র নির্মাণ হচ্ছে গদখালী ও পানিসারায়। আর ঝিনাইদহে হচ্ছে গান্না ও বালিয়াডাঙ্গায়। কৃষি বিপণন অধিদপ্তর প্রায় চার কোটি টাকা ব্যয়ে একই মডেলে এই চারটি কেন্দ্র নির্মাণ করছে।

1 comment:

  1. Casino Review 2021 | A Huge Bonus on Deposit $25
    Casino Casino Review 2021. Learn everything you need to know 구리 출장샵 about the 속초 출장안마 casino and its games. Claim your $25 welcome bonus today!Casino: Play At CasinoCaFree Spins: No Deposit Needed🏆 성남 출장안마 Best Casino Bonuses: Grand 전라남도 출장마사지 Ivy, Jackpot City, 평택 출장안마 Slots of Vegas,

    ReplyDelete

Post Top Ad