আড়াই ঘণ্টা পর যশোর-খুলনার সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ সচল - যশোরের কাগজ

Breaking

JESSORE WEATHER

Post Top Ad

Post Top Ad

Saturday, 13 November 2021

আড়াই ঘণ্টা পর যশোর-খুলনার সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ সচল

 

বেনাপোল থেকে ছেড়ে আসা বেতনা এক্সপ্রেসের (কমিউটার ট্রেন) একটি বগি শনিবার সন্ধ্যায় যশোর স্টেশনে লাইনচ্যুত হলে যশোর-খুলনার সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে আড়াই ঘণ্টা পর বিকল্প লাইন চালুর মাধ্যমে রেল যোগাযোগ স্বাভাবিক করা হয়।

 

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেতনা এক্সপ্রেস যশোর স্টেশনে ঢোকার মুখে এক নম্বর লাইন থেকে তিন নম্বর লাইনে যাওয়ার সময় একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। যশোর স্টেশনের মাস্টার আয়নাল হাসান জানান, বেতনা এক্সপ্রেসের ইঞ্জিন দিয়েই লাইনচ্যুত হওয়া বগিটি বাদে বাকি বগিগুলো সরিয়ে নেওয়া হয়। পরে এক নম্বর লাইনটি সচল করে প্রায় আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad