যশোরে জেলা যুবলীগের উদ্যোগে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর বুধবার বিকেলে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।
তারই ধারাবাহিকতায় কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু নির্যাতন চলছে। প্রশাসনের পাশাপাশি যুবলীগের নেতাকর্মীদের এ ব্যাপারে সজাগ থাকতে হবে।
কোথায় কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পেলে তা কঠোর হাতে দমন করতে হবে। জেলা যুবলীগের সহসভাপতি তহিদুল ইসলাম তহিদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, পৌর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. আসাদুজ্জামান আসাদ,সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, যুবলীগের প্রচার সম্পাদক ও পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন মিলন,জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গাজী আব্দুল কাদির, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক কুমার বোস, যুবলীগ নেতা শাহাজান কবীর শিপলু, যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর কবির সুমন, যুবলীগ নেতা অরিছুর আলম মাসুদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, বর্তমান সভাপতি সালাউদ্দিন কবীর পিয়াস ও শহর ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান রনি।
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সংঘাতের প্রতিবাদে যশোর জেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে মানুষের ঢল নামে। অনুষ্ঠান শুরুর এক ঘণ্টা আগে থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলার ইউনিয়নগুলো থেকে শ’ শ’ মানুষ সমাবেশস্থলে হাজির হন। এ দড়াটানা ও তার পাশের সড়কগুলোয় যান চলাচলে ব্যাঘাত ঘটতে দেখা যায়। সমাবেশ শেষে হাজার হাজার নেতাকর্মীকে সাথে নিয়ে ভৈরব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করেন জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। র্যালিটি চৌরাস্তা ঘুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়।
জেলা যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল সমাবেশ সঞ্চালনা করেন।

No comments:
Post a Comment