ফেসবুকে মায়ের রক্ত প্রয়োজনের পোস্ট দিয়ে প্রতারণার ফাঁদে ঝিকরগাছার সাংবাদিক নজরুল - যশোরের কাগজ

Breaking

JESSORE WEATHER

Post Top Ad

Post Top Ad

Sunday, 3 October 2021

ফেসবুকে মায়ের রক্ত প্রয়োজনের পোস্ট দিয়ে প্রতারণার ফাঁদে ঝিকরগাছার সাংবাদিক নজরুল


 মায়ের জীবন বাঁচাতে ফেসবুকে আকুল আবেদন জানিয়ে রক্ত যোগাড় করতে গিয়ে প্রতারনা ফাঁদে পড়ে নগদ অর্থ খুইয়েছেন যশোর ঝিকরগাছার সাংবাদিক নজরুল ইসলাম। ঘটনার বিষয়ে প্রতারকের বিরুদ্ধে যশোর ঝিকরগাছা থানায় সাধারণ জিডি করেন তিনি। থানার ওসি আব্দুর রাজ্জাক বিষয়টি নিয়ে তদন্ত করে প্রতারকের বিরুদ্ধে ব্যবস্হা গ্রহনের আশ্বাস দিয়েছেন।

 উপজেলার রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের সাংবাদিক নজরুল ইসলাম তার দায়ের করা জিডিতে উল্লেখ করেছেন ২৫ সেপ্টেম্বর হঠাৎ করে মায়ের শরীরে রক্তশূন্যতা দেখা দিলে ডাক্তারের পরামর্শে যশোর জনতা হাসপাতালে ভর্তি করি। হাসপাতালের কর্মরত ডাক্তার এম.শরিফুল আলম জানান, রোগীর শরীরে হিমোগ্লোবিনের মাত্রা ৭.৫ হওয়ায় জরুরী রক্তের প্রয়োজন। মায়ের রক্তের গ্রুপ “এবি নেগেটিভ”। তাই মায়ের শরীরে রক্তের প্রয়োজনে এবং মায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটলে ফেসবুক আইডিতে রক্তের প্রয়োজন’ বলে পোস্ট দেয়। পোস্টের নিচে দেয়া হয় তার মোবাইল নম্বর। ২৯ সেপ্টেম্বর দুপুরে অজ্ঞাতনামা ০১৭৮১৮৬২৭৭৬ নাম্বার মোবাইল থেকে কল করে রক্ত দেয়ার ইচ্ছা প্রকাশ করা হয়।পরে রক্তদাতা খরচ বাবদ তার ০১৭৮১৮৬২৭৭৬ নাম্বার মোবাইলে ১০০০ টাকা বিকাশ করে দিতে বলেন। তার নাম্বারে ৫০০ টাকা বিকাশ করা হলে তিনি ক্ষেপে যান এবং দেখে নেওয়ার হুমকী প্রদন করেন।পরে তার মোবাইলে একাধিকবার চেস্টা করেও তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আঃ রাজ্জাক জানান, গতকাল বিকেলে অজ্ঞাতনামা রক্তদানকারী ঐ প্রতারকের বিরুদ্ধে তার মোবাইল নাম্বার সহ ঝিকরগাছা থানায় সাধারন ডায়রী করেছেন সাংবাদিক নজরুল ইসলাম। যার জিডি নাম্বার ২০, তাং ০১/১০/২১ইং। প্রতারকের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে তিনি জানান।

No comments:

Post a Comment

Post Top Ad