প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যশোরে যুবলীগের উদ্যোগে ৭৫টি তাল গাছ রোপন - যশোরের কাগজ

Breaking

JESSORE WEATHER

Post Top Ad

Post Top Ad

Monday, 27 September 2021

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যশোরে যুবলীগের উদ্যোগে ৭৫টি তাল গাছ রোপন

 


যশোরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে তালগাছ রোপণ কর্মসূচি পালন করেছে যুবলীগ। (২৫ সেপ্টেম্বর) শনিবার দুপুরে যশোর শহরের পুরাতন কসবা রায়পাড়ায় ভৈরব নদীর পাড়ে জেলা যুবলীগ ও সদর উপজেলা যুবলীগের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে যশোরে প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য ফিরে পেতে ৭৫টি তাল গাছ রোপন করা হয়েছে। তালগাছ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগনেতা শফিকুল ইসলাম জুয়েল, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক কুমার বোস, যশোর পৌর যুবলীগের সাবেক সহ সভাপতি শওকত হোসেন বাবু, সদর উপজেলা যুবলীগের সদস্য মনিরুজ্জামান মনির, রামপ্রসাদ, কামাল হোসেন, আশরাফুল আলম রিপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, জেলা ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক তৌহিদুর রহমান, সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন সুমন, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান রনি প্রমুখ।

জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগনেতা শফিকুল ইসলাম জুয়েল বলেন, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে এই বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। বিভিন্ন ফলদ ওষুধি গাছের পাশাপাশি যশোরে প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে আমরা তাল গাছ রোপন করছি। তিনি আরো বলেন, বিশ্বে জলবায়ু পরিবর্তনের যে হুমকি, সে ব্যাপারে সজাগ থেকে এই হুমকি প্রতিরোধ করার জন্য যুবলীগ ভূমিকা রাখতে চাই। যাতে নতুন প্রজন্ম একটা সুষ্ঠু পরিবেশে বেড়ে ওঠতে পারে। প্রধানমন্ত্রী এই জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপারে সচেতন এবং সজাগ। তার বলিষ্ঠ নেতৃত্বে আমরা বিশ্ব দরবারে ভূমিকা রেখে যাচ্ছি। শুধু জেলা যুবলীগ না, জেলার ৮টি উপজেলার যুবলীগের সকল ইউনিট এই কর্মসূচি পালন করে যাচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad