‘প্রাক্তন শাহীন যশোরের’ সঙ্গে প্রাভা হেলথের করপোরেট চুক্তি সই - যশোরের কাগজ

Breaking

JESSORE WEATHER

Post Top Ad

Post Top Ad

Wednesday, 22 June 2022

‘প্রাক্তন শাহীন যশোরের’ সঙ্গে প্রাভা হেলথের করপোরেট চুক্তি সই

 


বিএএফ শাহীন কলেজ যশোরের অ্যালামনাই সংগঠন ‘প্রাক্তন শাহীন যশোর’ দেশের প্রথম সারির স্বাস্থ্যসেবা ও রোগনির্ণয়কারী প্রতিষ্ঠান ‘প্রাভা হেলথ’–এর সঙ্গে একটি করপোরেট চুক্তি স্বাক্ষর করেছে। গত বৃহস্পতিবার প্রাভা হেলথের বনানী কার্যালয়ে অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাক্তন শাহীনের সহসাধারণ সম্পাদক পারভীন সুলতানা রাব্বী এবং প্রাভা হেলথের হেড অব মার্কেটিং ও করপোরেট সেলস সাফাত আলী চয়ন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
এ সময় সেখানে প্রাভা হেলথের সিনিয়র ম্যানেজার রোকনুজ্জামান, অনিরুদ্ধ সুর, নুসরাত আহমেদ এবং প্রাক্তন শাহীন যশোরের সম্পাদক আজিমুল হক, বাপ্পী রায়, খালেদ পারভেজ, রাশেদ আহমেদ, আতিকুল ইসলাম, কাজী রফিকুল হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

Post Top Ad