জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ আলাদা দু’টি অভিযান চালিয়ে ১শ’ ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় ফেনসিডিল নিজ হেফাজতে রাখার অভিযোগে দুই ফেনসিডিল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া উত্তর পাড়া গ্রামের নূর ইসলামের ছেলে হুমায়ূন কবীর ও বেনাপোল পোর্ট থানার কৃষ্ণপুর পূর্বপাড়া গ্রামের গোলাম রসুলের ছেলে হাফিজুর রহমান।
মঙ্গলবার ৭ জুন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই সোলায়মান আক্কাসের নেতৃত্বে একটি টিম যশোরের শার্শা উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করে বিকেল পৌনে ৪ ায় শার্শা থানাধীন পানবুড়ি গ্রামের সাতক্ষীরা টু নাভারণ হাইওয়ে রাস্তার পশ্চিম পাশের্^ জনৈক সেলিম এর তালাবদ্ধ বসত ঘরের সামনে থেকে হুমায়ূন কবীরকে ১শ’ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। অপরদিকে,একই দিন বিকেল সাড়ে ৫ টায় বেনাপোল থানা এলাকায় অভিযান চালিয়ে কৃষ্ণপুর গ্রামের হাফিজুর রহমানের উঠান থেকে ৫১ বোতল ফেনসিডিলসহ হাফিজুর রহমানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দিয়েছেন।Post Top Ad
Thursday, 9 June 2022
যশোর ডিবি পুলিশের অভিযান ১৫১ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার-২
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment