চৌগাছায় ১০ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক - যশোরের কাগজ

Breaking

JESSORE WEATHER

Post Top Ad

Post Top Ad

Friday, 20 May 2022

চৌগাছায় ১০ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

 


যশোরের চৌগাছা সীমান্ত থেকে ১৪ কেজি ৪৫০ গ্রাম ওজনের ১শ’ ২৪ টি স্বর্ণের বারসহ শাহআলম নামে একজনকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।

উদ্ধার কৃত সোনার দাম ১০ কোটি ১১ লক্ষ ৫০ হাজার টাকা। আটক শাহ আলম চৌগাছা উপজেলার কাবিলপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী।

তিনি জানান, শুক্রবার সকালে তারা জানতে পারেন চৌগাছার কাবিলপুর সিমান্ত এলাকায় সোনার বার নিয়ে এক পাচারকারী অবস্থান করছেন।

তাৎক্ষনিক তার নেতৃত্বে শাহজাদপুর বিওপি’র টহলদলের সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। সাড়ে ৮টার দিকে বড় কাবিলপুর শ্মশানঘাট এলাকায় রাস্তার থেকে কৃষকের বেশে শাহ আলমকে দেখে তাদের সন্দেহ হয়।

পরবর্তীতে তার দেহ তল্লাশী করে কোমরের পিছনে বিশেষ ভাবে লুকিয়ে রাখা এ সোনার বার উদ্ধার করা হয়। একই সাথে শাহ আলমের মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরও জানান, এরআগেও শাহ আলম একাধিকবার সোনা পাচার করেছেন। যা বিজিবির কাছে স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা দিয়ে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad