পাঁচ ঘণ্টা বন্ধের পর খুলনার সঙ্গে রেল ও সড়কে চলাচল স্বাভাবিক - যশোরের কাগজ

Breaking

JESSORE WEATHER

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 May 2022

পাঁচ ঘণ্টা বন্ধের পর খুলনার সঙ্গে রেল ও সড়কে চলাচল স্বাভাবিক

 


চুয়াডাঙ্গায় কালবৈশাখীর তাণ্ডব টানা পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ ও সড়ক পথে চলাচল স্বাভাবিক হয়েছে। 

কালবৈশাখী ঝড়ে রেললাইনের ওপরে ভেঙে পড়া গাছ সরানোর পর বেলা সাড়ে ১১টার দিকে ট্রেন চলাচল এবং বেলা একটার পর থেকে চুয়াডাঙ্গা- কুষ্টিয়া সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা স্টেশন মাস্টার নাজমুল হুসাইন বলেন, শনিবার (২১ মে) ভোরে কালবৈশাখী তাণ্ডবে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও কুষ্টিয়ার হালসা রেলপথের মাঝামাঝি স্থানে রেললাইনের ওপর বেশকিছু গাছ ভেঙে পড়ে। এতে সারাদেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পাঁচ ঘণ্টার ব্যবধানে গাছগুলো অপসারণ করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ভোরে আলমডাঙ্গা উপজেলায় আধা ঘণ্টারও বেশি সময় ধরে কালবৈশাখী ঝড় তাণ্ডব চালায়। এতে উপজেলার কয়েকটি ইউনিয়নে কয়েকশ বাড়িঘরের টিনের চালা উড়ে যায়। বিদ্যুতের খুঁটিসহ উঠতি ফসল ধান, পান বরজের ব্যাপক ক্ষতি হয়। 

এছাড়াও কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কে গাছ ভেঙে পড়ায় সড়ক পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা সড়কের গাছ অপসারণ করলে যান চলাচল স্বাভাবিক হয়।

No comments:

Post a Comment

Post Top Ad