যশোর নাজির শংকরপুরে যুবককে কুপিয়ে হত্যা - যশোরের কাগজ

Breaking

JESSORE WEATHER

Post Top Ad

Post Top Ad

Sunday, 29 May 2022

যশোর নাজির শংকরপুরে যুবককে কুপিয়ে হত্যা


 যশোরে আফজাল হোসেন (৩৫) নামের হত্যাচেষ্টা মামলার আসামীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার রাত আটটার দিকে শহরের নাজির শংকরপুর চাতালের মোড়ে তার ওপর হামলা হয়।

আফজাল হোসেন নাজির শংকরপুর চাতালের মোড় এলাকার সোলেমান হোসেনের ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।

নিহত আফজালের পিতা সোলেমান হোসেন জানান পূর্ব শত্রুতার কারণে রোববার রাত আটটার দিকে শহরের চাতালের মোড় এলাকায়, কোল্ড স্টোর মড়ের টেরা সুজনসহ ৭)৮ জন আফজালকে কুপিয়ে জখম করে।

স্থানীয় লোকজন আফজালকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে সার্জারি বিভাগ ভর্তি করে।

চিকিৎসাধীন অবস্থায় ইন্টার্ন চিকিৎসক দেওয়ান তাসনিয়া আজাদ রাত ৯ টার দিকে মৃত্যু নিশ্চিত করেন।

তিনি বলেন, তার শরীরে অসংখ্য ধারালো অস্ত্রের ক্ষত ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। ময়না তদন্ত রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, আসামি আটকের পুলিশ অভিযানে আছে। নিহত আফজালের নামে কোতয়ালি থানা একাধিক মামলা আছে।

No comments:

Post a Comment

Post Top Ad