বেনাপোল ইমিগ্রেশন থেকে ভূয়া এন এস আই সদস্য আটক - যশোরের কাগজ

Breaking

JESSORE WEATHER

Post Top Ad

Post Top Ad

Monday, 16 May 2022

বেনাপোল ইমিগ্রেশন থেকে ভূয়া এন এস আই সদস্য আটক

 


বেনাপোল ইমিগ্রেশনে একজন ভুয়া এন,এস,আই সদস্য আটক হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টার সময় ভারত ইমিগ্রেশন এর মধ্যে থেকে আরিফুল ইসলাম নামে ওই ভুয়া এনএসআই সদস্যকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

আটক আরিফূল ইসলামের বাড়ি মাগুরা জেলার বয়ালিদাহ গ্রামে। তার পিতার নাম জাহিদ হোসেন। বেনাপোল এনএসআই অফিস ইনচার্জ এডি ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি আরিফুল ইসলাম নামে একজন লোক এনএসআই পরিচয় দিয়ে ইমিগ্রেশনের ভিতর ঘুরাঘুরি করছে।

এমন সংবাদে ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহম্মেদ ও ওসি তদন্ত ইলিয়াস হোসেন সহ ইমিগ্রেশনের পুলিশ ও এনএসআইয়ের টিম ইমিগ্রেশন ভবনের ভিতর থেকে তাকে আটক করেন।

আটকের পর তার কাজ থেকে একটি এ্যাডমিন কার্ড ও ভারতে ভিসা সহ একটি পাসপোর্ট পাওয়া যায়।

ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন আটক ভূয়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই পরিচয়দানকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া জানান আটক আরিফুল ইসলামের নামে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad