মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সরকারিভাবে দেশব্যাপী বইমেলা করার উদ্যোগ নেয়া হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির আয়োজনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আগামী ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে ২ জানুয়ারি পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির নির্দেশনা অনুযায়ী যশোর জেলাও বইমেলা অনুষ্ঠিত হবে। শহরের টাউনহল মাঠে আয়োজিত এ মেলা প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মঙ্গলবার জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

No comments:
Post a Comment