যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মনোয়ার হোসেন ইমনের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। যশোর জেলা ছাত্রলীগের উদ্যোগে দিবসটিতে আলোচনাসভা, দোয়া মাহফিল ও কবর জিয়ারত করা হয়। ২০১৭ সালের ২৮ অক্টোবর রাতে যশোর শহরের বেজপাড়া গোলগুল্লার মোড়ে সন্ত্রাসীদের গুলিতে খুন হন ইমন।বৃহস্পতিবার বিকেলে যশোর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দিবসটি উপলক্ষে জেলা ছাত্রলীগ আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াসের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য দেন যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপু, পৌর আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগনেতা শফিকুল ইসলাম জুয়েল, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক শেখ শাহজাহান কবির শিপলু, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এসএম নিয়ামত উল্লাহ, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক শেখ সাদিয়া মৌরিন, সহসভাপতি ইয়াসিন আরাফাত তরুণ, রাজু রানা, যুগ্মসাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আশিকুর রহমান হৃদয়, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন রিয়াদ প্রমুখ। আলোচনা শেষে ইমনের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এরআগে শহরের বেজপাড়া তালতলা কবরস্থানে তার কবর জিয়ারত করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

No comments:
Post a Comment