যশোরে জোড়া মাথার নবজাতকের জন্ম - যশোরের কাগজ

Breaking

JESSORE WEATHER

Post Top Ad

Post Top Ad

Friday, 29 October 2021

যশোরে জোড়া মাথার নবজাতকের জন্ম

 


যশোরে জোড়া মাথার এক নবজাতকের জন্ম হয়েছে। বৃহস্পতিবার শহরের বেসরকারি একটি হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে তার জন্ম হয়। পরে অবস্থা খারাপ হওয়ায় সদর হাসপাতালে পাঠানো হয়।

শিশুটির পিতা ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার নাটোপাড়া গ্রামের আল আমিন ও মা মুসলিমা আক্তার।
শিশু নানির সাবিয়া বেগম বলেন, আমরা প্রথম দিকে একবার আল্ট্রাসোনা করেছিলাম। ডাক্তার বলেছিলো মা ও বাচ্চা ভালো আছে। পরে ৯ মাস পার হওয়ায় আবার আল্ট্রাসোনা করি। ডাক্তার বলেন যমজ বাচ্চা হবে। এরপর আমরা কালিগঞ্জে হাসপাতালে ভর্তি করি। সেখান থেকে পাঠিয়ে দেয়া হয়। যশোরে একটি ক্লিনিকে ভর্তি করি। সিজারের পর দেখি জোড়া মাথাসহ বাচ্চা।

হাসপাতালের শিশু ওয়ার্ডে কর্তব্যরত নার্স সাদিয়া পারভীন বলেন, আমার এতো বছরের চাকরি জীবনে এমন বাচ্চা কখনো দেখি।

যশোর সদর হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক শাহারিয়ার শাকিব বলেন, বাচ্চাটির অবস্থা ভালো না। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি তাকে ঢাকা রেফার্ড করা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad