চৌগাছায় ১৩৫ মোটরসাইকেল আটক - যশোরের কাগজ

Breaking

JESSORE WEATHER

Post Top Ad

Post Top Ad

Friday, 22 October 2021

চৌগাছায় ১৩৫ মোটরসাইকেল আটক

 


যশোরের চৌগাছায় নিবন্ধন বিহীন, ডাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অভিযোগে ১৩৫ মোটরসাইকেল আটক করেছে যশোর ট্রাফিক পুলিশ।

শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা চল্লিশ মিনিট পর্যন্ত শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড়, কপোতাক্ষ ব্রিজ মোড় ও যশোর বাসস্ট্যান্ড , নদীর উপর বারবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

যশোর ট্রাফিক পুলিশের সার্জেন্ট সনৎ কুমার রায় এবং টিএসআই সাইফুল ইসলামের নেতৃত্বে যশোর ট্রাফিক পুলিশের সদস্যরা অভিযান পরিচালনা করেন। যশোর ট্রাফিক পুলিশের সার্জেন্ট সনৎ কুমার রায় বলেন, নিবন্ধন বিহীন মোটরসাইকেল চালানো, হেলমেট না থাকা ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় এসব মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মামলা দিয়ে মোটরসাইকেল গুলি আটক দেখিয়ে চৌগাছা থানায় সোপর্দ করেছে।

চৌগাছা থানার ডিউট কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র সরকার বলেন, যশোর ট্রাফিক পুলিশ মামলা দিয়ে ১৩৫ টি মোটরসাইকেল থানায় হস্তান্তর করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad