পিএসজির অনুশীলনে ফিরলেন মেসি - যশোরের কাগজ

Breaking

JESSORE WEATHER

Post Top Ad

Post Top Ad

Monday, 27 September 2021

পিএসজির অনুশীলনে ফিরলেন মেসি

 


ফ্রান্সের সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট জানিয়েছে, সোমবারের অনুশীলনের পর আর্জেন্টাইন তারকা মাঠে ফেরা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পাক দি ফ্রাঁসে গত রোববার লিগ ওয়ানে লিঁওর বিপক্ষে পিএসজির ২-১ গোলে জয়ের ম্যাচে বাঁ হাঁটু নিয়ে মেসিকে কিছুটা অস্বস্তিতে ভুগতে দেখা যায়। পরে কোচ উঠিয়ে নেন তাকে। দুদিন পর এমআরআই স্ক্যানে তার হাঁটুতে চোটের আভাস মেলে। এর জন্য সাবেক বার্সেলোনা তারকা খেলতে পারেননি মেস ও মোঁপেলিয়ের বিপক্ষে দুটি লিগ ম্যাচে।

মেসি ছাড়াও চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন মিডফিল্ডার মার্কো ভেরাত্তি।

ইউরোপ সেরার মঞ্চে আগামী মঙ্গলবার ঘরের মাঠে সিটির বিপক্ষে মাঠে নামবে মাওরিসিও পচেত্তিনোর দল।

No comments:

Post a Comment

Post Top Ad