যশােরে ফরিদকে বিজয়ের লক্ষে জেলা যুব মহিলা লীগের প্রস্তুতি - যশোরের কাগজ

Breaking

JESSORE WEATHER

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 September 2021

যশােরে ফরিদকে বিজয়ের লক্ষে জেলা যুব মহিলা লীগের প্রস্তুতি

 

আসন্ন সদর উপজেলার উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে বিজয়ের লক্ষে জেলা যুব মহিলা লীগের উদ্যোগে বুধবার ১৪ সেপ্টেম্বর গাড়িখানাস্থ দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন।

তিনি বলেছেন, উপজেলা নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাংগঠকি সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর বিজয়ের লক্ষে দলের সকল নেতৃবৃন্দ কাজ করবে। কারন নেত্রীর মনোনীত প্রার্থী বিপক্ষে কোন গ্রুপিং নেই।

যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সদর উপজেলার নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী।

এ সময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক আহমেদ কচি, ত্রাণ সম্পাদক সুখেন মজুমদার, সদস্য কামাল হোসেন, সাইফুল ইসলাম তুহিন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন মিঠু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন,

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ওয়াহিদুজ্জামান বাবলু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব, যুব মহিলা লীগের নেত্রী তাসলিমা সুলতানা, লাকি বেগম, সালমা খাতুন মিনারা পারভীন।

উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুন্সী মহিউদ্দনি, শ্রম সম্পাদক কাজী আব্দুস সবুর হেলাল, সদস্য সামির ইসলাম পিয়াস, মোয়াজ্জেম হোসেন সহ নেতৃবৃন্দ।

No comments:

Post a Comment

Post Top Ad