মণিরামপুরে চাল উদ্ধারের ঘটনাই সাংবাদিকদের সাথে কথা বলায় উপজেলা চেয়ারম্যানকে হত্যার হুমকি - যশোরের কাগজ

Breaking

JESSORE WEATHER

Post Top Ad

Post Top Ad

Tuesday, 7 April 2020

মণিরামপুরে চাল উদ্ধারের ঘটনাই সাংবাদিকদের সাথে কথা বলায় উপজেলা চেয়ারম্যানকে হত্যার হুমকি

মণিরামপুরে চাল উদ্ধারের ঘটনাই সাংবাদিকদের সাথে কথা বলায় উপজেলা চেয়ারম্যান যুবমহিলালীগ নেত্রী নাজমা খানমকে হত্যার হুমকি দেয়া হয়েছে। রবিবার রাতে আওয়ামী লীগ নেতা জিএম মজিদের মোবাইল ফোন থেকে নাজমা খানমের ব্যক্তিগত মোবাইল ফোনে এ হুমকি দেয়া হয়। এ ঘটনায় নাজমা খানম নিরাপত্তা চেয়ে থানায় একটি জিডি করেছেন। 

উপজেলা চেয়ারম্যান নাজমা খানম জানান, রোববার রাতে জিএম মজিদের মোবাইল নম্বর থেকে তার ব্যক্তিগত মোবাইলে ফোন করে সরকারি ৫৫৫ বস্তা চাল আটকের ঘটনায় একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকার দেয়াকে কেন্দ্র করে তাকে অকথ্যভাষায় গালিগালাজের পর হত্যার হুমকি দেয়া হয়। 

এ ব্যাপারে জীবনের নিরাপত্তা চেয়ে  ওই রাতেই মণিরামপুর থানায় একটি জিডি (জিডি নম্বর ৪) করা হয়েছে বলে জানান তিনি।

অবশ্য সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জিএম মজিদ হত্যার হুমকি দেয়ার অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন, আর তা নিয়ে তার সাথে কথা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad